Contact
BACK TO JOURNAL
News & Articles

বাংলাদেশের মার্কেটে নতুন মোটরসাইকেল ব্র্যান্ড

A.R. Ayman
Jedi K333 & Zonsen Cyclone RC250 Launch

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে Jedi K333 নতুন করে আলোচনায় এসেছে। গত ০৬ মার্চ ২০২৬ ঢাকায় এবং ০৭ মার্চ ২০২৬ চট্টগ্রামে—দুটি বড় শহরে আলাদা ভেন্যুতে এই প্রিমিয়াম স্পোর্টস বাইকটির আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠিত হয়। অনেকের মতে, বাংলাদেশে এই প্রথম কোনো মোটরসাইকেল একই সপ্তাহে দুইটি বড় শহরে আলাদা লঞ্চ ইভেন্টে উন্মোচিত হয়েছে, যা বাইকার কমিউনিটিতে বেশ আগ্রহ তৈরি করেছে।

এই লঞ্চ ইভেন্টে আরও একটি স্পোর্টস মোটরসাইকেলও উন্মোচিত হয়: Zonsen Cyclone RC250। এই দুটি ব্র্যান্ড বাংলাদেশে এনেছে Dragon Mart Bangladesh—যারা গত প্রায় ৭ বছর ধরে বাংলাদেশে অফিশিয়াল পার্টস, আফটারমার্কেট পার্টস এবং বিভিন্ন মোটরসাইকেল এক্সেসোরিজ সুনামের সাথে সরবরাহ করে আসছে। এর আগে তারা GPX সহ বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারে এনেছে।

সার্ভিস ও পার্টস সাপোর্ট—কতটা নির্ভরযোগ্য?

বাংলাদেশের বাইকারদের নতুন বা চাইনিজ ব্র্যান্ড গুলো নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ সাধারণত after-sales service এবং spare parts availability নিয়ে। জানা গেছে, Jedi Motors-এর এই মডেলগুলো বাংলাদেশেই CKD (Completely Knocked Down) প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসেম্বল করা হচ্ছে, যা ভবিষ্যতে পার্টস সরবরাহ এবং মেইনটেন্যান্সকে আরও সহজ ও দ্রুত করতে পারে।

চট্টগ্রাম লঞ্চিং ইভেন্টে উপস্থিত আমাদের প্রতিনিধির বরাতে জানা যায়, Dragon Mart Bangladesh এর চেয়ারম্যান জনাব Nurul Haque এবং ফাউন্ডার-মেনেজিং ডিরেক্টোর Mohammed Faysal জোর দিয়ে বলেছেন যে,

“বাইকারদের পার্টস এভেইলিবিলিটি নিয়ে কোনো দুশ্চিন্তার কারন নেই। যাতে আমাদের সম্মানিত গ্রাহকগনের স্পেয়ার পার্টস নিয়ে সমস্যার সম্মুখিন হতে না হয় তার জন্য আগামি ১ বছরের স্পেয়ার পার্টস স্টকে রেখেই আজকে যাত্রা শুরু করছি”

একই বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল কনটেন্ট প্ল্যাটফর্ম BikeBD এর প্রতিনিধি Shuvro Sen, যিনি বাইকারদের আশ্বস্ত করে জানান যে এই বাইকগুলোর পার্টস সাপোর্ট এবং সার্ভিস নেটওয়ার্ক ঠিকভাবে নিশ্চিত করা হবে।

আগের চাইনিজ ব্র্যান্ডগুলোর অভিজ্ঞতা কি বদলাবে?

বাংলাদেশের বাইক মার্কেটে অতীতে অনেক চাইনিজ ব্র্যান্ড এসেছে, যেমন Lifan KPR বা বিভিন্ন Taro GP মডেল—যেগুলোর ক্ষেত্রে অনেক সময় পার্টস এবং সার্ভিস সাপোর্ট নিয়ে সীমাবদ্ধতার অভিযোগ শোনা গেছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। কারণ লোকাল CKD অ্যাসেম্বলি, ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট এবং ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকায়, স্বাভাবিকভাবেই তারা after-sales service এবং spare parts availability-কে বেশি গুরুত্ব দেবে—এমনটাই আশা করছেন অনেক বাইকার।

বাংলাদেশে প্রিমিয়াম স্পোর্টস বাইকের নতুন সম্ভাবনা

সব মিলিয়ে Jedi K333 এবং Zonsen Cyclone RC250 বাংলাদেশের 250cc–350cc স্পোর্টস বাইক সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। যদি after-sales service, spare parts availability এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট ঠিকভাবে বজায় রাখা যায়, তাহলে এই বাইকগুলো ভবিষ্যতে বাংলাদেশের বাইকারদের কাছে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে। আমরাও আশা করি, বাংলাদেশে প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টে এই নতুন উদ্যোগ সফল হবে এবং বাইকারদের জন্য আরও ভালো অপশন তৈরি করবে।

AutoCart-এ পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় পার্টস

যারা ইতিমধ্যে Jedi K333 বা Zonsen Cyclone RC250 নিয়ে ভাবছেন, তাদের জন্য সুখবর। এই বাইকগুলোর spare parts, accessories এবং maintenance products পাওয়া যাবে AutoCart-এ। তাই পার্টস availability বা maintenance নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।


AutoCart
Vehicle Parts, Motorcycle Accessories & Automotive Insights – All at Your Fingertips.


Related Articles

Runner Automobiles এবং BYD – এর যৌথ উদ্যোগে দেশে EV উৎপাদনের সম্ভাবনা

Runner Automobiles এবং BYD-এর যৌথ উদ্যোগে দেশে EV উৎপাদনের সম্ভাবনা...
A.R. Ayman

Honda WN7- Electric Motorcycle Future কি বদলে দিচ্ছে?

প্রোডাকশনের আগেই অ্যাওয়ার্ড—Electric Motorcycle Future কি বদলে দিচ্ছে? Electric motorcycle...
A.R. Ayman

HONDA আনলো তাদের প্রথম ইলেকট্রনিক মোটরসাইকেল WN7!

২০২৬ — Honda-এর প্রথম ফুল ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে গ্লোবাল বিশ্লেষণ...
A.R. Ayman